TRENDING:

North Dinajpur News: স্বাদে-গন্ধে অতুলনীয় এই চাল অত্যন্ত পুষ্টিকর! পুজোর আগে জলের দরে মিলছে! কোথায়?

Last Updated:

Benefits of Tulaipanji Rice: সুগন্ধিতে এই চালের জুড়ি মেলা ভার ৷ ঘি ও বেগুন ভাঁজা দিয়েই হোক কিংবা খাসির মাংসের সঙ্গে অথবা পুজোতে ভুনাখিচুড়ি সব কিছুতেই সুপারহিট এই তুলাইপাঞ্জি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: পুজোর মধ্যে তুলাইপাঞ্জি চালের স্বাদ নিতে চান? তাহলে দোকানে নয় সিএডিসি থেকেই কম দামে কিনে ফেলুন তুলাইপাঞ্জি চাল। দেখতে সরু, তুলোর মতো সাদা ও নরম ৷ সুগন্ধিতে এই চালের জুড়ি মেলা ভার ৷ ঘি ও বেগুন ভাঁজা দিয়েই হোক কিংবা খাসির মাংসের সঙ্গে অথবা পুজোতে ভুনাখিচুড়ি সব কিছুতেই সুপারহিট এই তুলাইপাঞ্জি।
advertisement

আরও পড়ুন- ‘সব আছে, প্রাণের মানুষটা নেই’ একডালিয়ার পুজোয় এসে স্মৃতিমেদুর মমতা, কী বললেন?

এর সুবাসের কারণে এই চাল বড়ই পছন্দ রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের মানুষের । তবে এই চালের কদর বেড়ে যাওয়ায় বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে তুলাইপাঞ্জি চাল।আবার অনেক সময় বাজারে যে সব তুলাইপাঞ্জি চাল প্যাকেটে বিক্রি হচ্ছে তার সঙ্গে অন্য চাল মিশিয়ে কম দামে বিক্রি করা হচ্ছে ৷ তবে এবার দামে কম আসল তুলাইপাঞ্জি চাল কিনতে চলে আসতে পারেন কালিয়াগঞ্জ এর কম্প্রিহেনসিভ এরিয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সিএডিসিতে।

advertisement

আরও পড়ুন- ভারী বৃষ্টিতে ‘ভয়ঙ্কর সুন্দর’! হুহু করে জল ছাড়া DVC-র কতগুলি লকগেট আছে, জানেন?

View More

যেখানে বাজারে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে তুলাইপাঞ্জি চাল কিনবেন সেখানে মাত্র ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে পেয়ে যাবেন তুলাইপাঞ্জি চাল। এই চাল এতোটাই সুগন্ধীযুক্ত যে যখন হাঁড়িতে ফোটে তখন তার সুগন্ধে মাতোয়ারা হয়ে ওঠে গোটা এলাকা। তুলাইপাঞ্জি চালের তৈরি বিরিয়ানি, পোলাওয়ের স্বাদ অনন্য। এমনকি গরম গরম তুলাইপাঞ্জি চালের ভাতে ঘি মেখে খেলে যে তৃপ্তি পাবেন তা সহজে ভোলার নয়। তুলাইপাঞ্জি চালের পায়েসও অসাধারণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহ্যবাহী রেশম শিল্প নিয়ে খুশির খবর! চওড়া হল কৃষকদের মুখের হাসি
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North Dinajpur News: স্বাদে-গন্ধে অতুলনীয় এই চাল অত্যন্ত পুষ্টিকর! পুজোর আগে জলের দরে মিলছে! কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল