TRENDING:

মুখে ঘুষি, বুকে লাথি স্কুলের ভিতরেই সহপাঠীকে মার*ধর! সিসিটিভিতে উঠে এল হাড়হিম করা সব ফুটেজ

Last Updated:

স্কুলের মধ্যে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রদের স্কুলে আসতে বারণ করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষা দিতে আসবে ছাত্ররা, জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেবাশিস চক্রবর্তী, হাওড়া: স্কুলের মধ্যেই সহপাঠীকে মারধর, আর মারধরের সেই ছবি আবার সিসিটিভি বন্দি। বুকে গুরুতর আঘাত নিয়ে অসুস্থ অষ্টম শ্রেণির ছাত্র। অভিযুক্ত একই ক্লাসের অন্য চার ছাত্র। হাওড়ার এক স্কুলের ঘটনা।
News18
News18
advertisement

অভিযোগ হাওড়ার বালিটিকুড়ি মুক্তারাম দে হাইস্কুলের এক ছাত্রকে প্রতিদিন মারধর ও উত্যক্ত করা হত। প্রধান শিক্ষকের কাছে নালিশ করাতেই বারে অত্যচারের মাত্রা। মুখে ঘুষির পাসপাশি বুকে লাথি, মেঝেতে পড়ে গেলেও চলে কিল-চড়-থাপ্পড়। সিসিটিভি ফুটেজে উঠে আসা ছবি কার্যত ভয়ঙ্কর। বুধবার স্কুলে চলাকালীন ঘটনায় আহত ছাত্রকে স্কুলের তরফে নিয়ে যাওয়া হয় বালিটিকুড়ি ESI হাসাপাতলে, পরে বাড়িতেই চিকিৎসাধীন আহত ছাত্র। বুঁকের পাঁজরে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

স্কুলের মধ্যে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রদের স্কুলে আসতে বারণ করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষা দিতে আসবে ছাত্ররা, জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখে ঘুষি, বুকে লাথি স্কুলের ভিতরেই সহপাঠীকে মার*ধর! সিসিটিভিতে উঠে এল হাড়হিম করা সব ফুটেজ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল