TRENDING:

Anubrata Mondal News: বীরভূম-তৃণমূলে কি শেষের পথে অনুব্রত-যুগ? এক ছবিতেই বহু প্রশ্ন, তুমুল জল্পনা

Last Updated:

Anubrata Mondal News: অনুব্রত মণ্ডলের কোনও ছবিই সেখানে জায়গা পায়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলার যাবতীয় নথি দিল্লিতে নিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। বুধবার বিকেল পাঁচটা নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে দু’টি ট্রলি ভর্তি মামলার নথি নিয়ে দিল্লিতে উড়ে যান ইডির দুই আধিকারিক। তাঁদের সঙ্গে দিল্লি গিয়েছেন আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের দুই কর্মীও। দিল্লির আদালতে নথি জমা দেবেন তাঁরাই। দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বারবার জামিনের আবেদন করেও কোনও সুরাহা মেলেনি। এরই মধ্যে বীরভূমে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের একটি তোরণের ছবি সামনে আসতেই জল্পনা ছড়িয়েছে, জেলে থাকার কারণে কি নিজের দল তৃণমূল সর্বোপরি বীরভূমেই ব্রাত্য হয়ে গেলেন অনুব্রত মণ্ডল?
শেষের পথে অনুব্রত-যুগ?
শেষের পথে অনুব্রত-যুগ?
advertisement

কী সেই ছবি? জানা গিয়েছে, ‘দুয়ারে সরকার’ শিবির বসেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের তৃণমূল পরিচালিত লোবা গ্রামে। লোবা পঞ্চায়েতের তরফে যে তোরণটি বসানো হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেমন রয়েছে, নিচে দু’পাশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ছবি রয়েছে। অথচ অনুব্রত মণ্ডলের কোনও ছবিই সেখানে জায়গা পায়নি।

advertisement

আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডস-এর সকলের সম্পত্তির হিসেব দিতে হবে, বিরাট নির্দেশ আদালতের!

এমন ধরনের তোরণ থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি আগেই সরেছিল। দলীয় সূত্রেই খবর, গরু পাচার মামলায় বারবার তাঁকে ‘প্রভাবশালী’ বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। সেই তকমা ঘোচাতে উঁচুতলা থেকেই দলীয় কর্মসূচিতে অনুব্রতের নামে স্লোগান দেওয়া বা তাঁর ছবি ব্যবহারে একসময়ে ‘নিষেধাজ্ঞা’ জারি হয়েছিল। আর এখন দলীয় বা সরকারি কর্মসূচিতেও নেই অনুব্রতর কোনও ছবিও।

advertisement

এই সেই তোরণ

আরও পড়ুন: মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

অনেকেরই তাই প্রশ্ন, অনুব্রত-পরবর্তী অধ্যায় কি শুরু হয়ে গিয়েছে বীরভূমে? যদিও কাজল শেখ বলছেন, ‘অনুব্রত মণ্ডল আমার অভিভাবক। আমার রাজনৈতিক গুরু উনি। উনি জেলা সভাপতি তো আছেনই।’ কিন্তু ধীরেধীরে সেই বীরভূমেই কার্যত অস্তাচলে অনুব্রত-যুগ!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal News: বীরভূম-তৃণমূলে কি শেষের পথে অনুব্রত-যুগ? এক ছবিতেই বহু প্রশ্ন, তুমুল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল