TRENDING:

Bengali News: আর সিনেমা নয়, এবার বাস্তবেও এইভাবে চাষ হবে

Last Updated:

বনগাঁ সাব ডিভিশনের তিনটি ব্লক বনগাঁ, বাগদা এবং গাইঘাটার চাষিরা এই ড্রোন কেনার ক্ষেত্রে যেমন ৫০ শতাংশ ভর্তুকি পাবেন, তেমনই আর্থিক সামর্থ্য না থাকলে চাষিরা এই ড্রোন ভাড়া নিয়েও ব্যবহার করতে পারবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
উত্তর ২৪ পরগনা: হাতে চাপা মেশিনে কালঘাম ছুটিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে ফসলের ক্ষেতে আর কীটনাশক স্প্রে করতে হবে না চাষিকে। এবার ড্রোনেই হবে কেল্লাফতে। ভারত-বাংলাদেশ সীমান্তের শহরে আধুনিক পদ্ধতি চাষের এই যন্ত্র নতুন দিশা দেখাচ্ছে।
advertisement

আরও পড়ুন: শীত পুরোপুরি যাওয়ার আগেই তীব্র জল সঙ্কট সুন্দরবনে, পুকুরের জলে হচ্ছে রান্না

স্বল্প খরচে চাষের কাজে ব্যবহারের জন্য ড্রোন ভাড়া নেওয়ার সুযোগ তৈরি হয়েছে চাষিদের জন্য। আর এই সুবিধার পথ দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ সীমান্ত এলাকার চাষীদের বিশেষ সুবিধা করে দিয়েছে। সীমান্ত শহর বনগাঁয় চাষের জমির উপর ড্রোন উড়িয়ে সল্প সময়ের মধ্যে কয়েক বিঘা জমিতে কীভাবে কীটনাশক সহ বিভিন্ন ওষুধ ছড়ানো যাবে সেই বিষয়টি তুলে ধরার পাশাপাশি সুবিধা-অসুবিধার নানা দিক কৃষকদের জানালেন কৃষি আধিকারিকেরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বনগাঁ সাব ডিভিশনের তিনটি ব্লক বনগাঁ, বাগদা এবং গাইঘাটার চাষিরা এই ড্রোন কেনার ক্ষেত্রে যেমন ৫০ শতাংশ ভর্তুকি পাবেন, তেমনই আর্থিক সামর্থ্য না থাকলে চাষিরা এই ড্রোন ভাড়া নিয়েও ব্যবহার করতে পারবেন বলে জানান কৃষি আধিকারিক। সার ছড়ানো হোক বা কীটনাশক, স্বল্প খরচে সময় বাঁচিয়ে সব কাজ মুহুর্তে করে দেবে আধুনিক প্রযুক্তির ড্রোন। ফলে অনেকাংশেই লাভবান হবেন কৃষক। চাষের কাজে এই আধুনিক পদ্ধতি প্রয়োগের প্রশিক্ষণ পেয়ে উপকৃত হয়েছেন সীমান্ত এলাকার চাষিরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: আর সিনেমা নয়, এবার বাস্তবেও এইভাবে চাষ হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল