TRENDING:

প্রাণ সংশয় ধোনির স্ত্রী-র, বন্দুকের লাইসেন্সের আবেদন সাক্ষীর

Last Updated:

তাঁর নাকি জীবন সংশয় আছে ৷ এমনই দাবি করছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: তাঁর নাকি জীবন সংশয় আছে ৷ এমনই দাবি করছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ৷ সাক্ষী জানিয়েছেন তাঁকে বেশিরভাগ সময় বাড়িতে একা থাকতে হয় ৷ এমনি কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাঁকে একা যেতে হয় ৷ নিজের সুরক্ষার কারণে বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করলেন তিনি ৷
advertisement

রাঁচি ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে আবেদনও করেছেন সাক্ষী ধোনি ৷ তাঁর আবেদন মঞ্জুর হলে তিনি পিস্তল বা a.32 রিভলভার রাখতে পারবেন আত্মরক্ষার জন্য ৷

আরও পড়ুন - একদিনের ক্রিকেটে নয়া নজির ইংল্যান্ডের, একনজরে দেখে নিন সেরা ৫

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এবং ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বন্দুকের লাইসেন্স আছে ৷ ২০১০ সালে সেটা পেয়েছিলেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নামমাত্র পরিশ্রমে অনুর্বর মাটিতেই ফলবে সোনা! মেদিনীপুরের চাষির এক অভিনব আইডিয়া বদলে দিল রোজগারের দিশা
আরও দেখুন

এদিকে ধোনির বাড়িতে সারা বছর পুলিশি নিরাপত্তা দেওয়া থাকে ৷ পাশাপাশি বিশেষ কোনও ঘটনা ঘটলে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয় ৷ যেমন ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারের পর ধোনির বাড়িতে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল ৷ ধোনি এই মুহূর্তে ঝাড়খন্ডে ‘ওয়াই ক্যাটাগরি’-র নিরাপত্তা পায় ৷

বাংলা খবর/ খবর/খেলা/
প্রাণ সংশয় ধোনির স্ত্রী-র, বন্দুকের লাইসেন্সের আবেদন সাক্ষীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল