মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে সামনে আসা এই চাঞ্চল্যকর ঘটনাটি ৩১ জানুয়ারি ভোররাতের। রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ শহরের নাগেশ্বরওয়াড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এই এলাকা ক্রান্তি চৌক পুলিশ স্টেশনের অধীনে পড়ে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়।
নতুন দল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাবে! রাজ্যের বাজেটকে কটাক্ষ অশোক লাহিড়ির
advertisement
নতুন দল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাবে! রাজ্যের বাজেটকে কটাক্ষ অশোক লাহিড়ির
ক্যামেরায় ধরা পড়া দৃশ্য অনুযায়ী, প্রায় ১৫ মিনিট ধরে একটি নির্জন রাস্তায় ওই মহিলা নির্যাতনের শিকার হন। ভিডিওতে দেখা যায়, মহিলা বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত যুবক তাঁকে টেনে ধরে ফের রাস্তায় নামিয়ে আনে।
মহারাষ্ট্রে ছত্রপতি সম্ভাজিনগরে সিসিটিভি ফুটেজে যৌন হেনস্তার ছবি প্রকাশ্যে!
সিসিটিভি ফুটেজে রাত ৩টা ২৭ মিনিট নাগাদ প্রথম দু’জনকে রাস্তায় দেখা যায়। মহিলাটি যুবককে দেখে ডান হাত তুলেছিলেন, যা আঘাত করার চেষ্টা বলেই অনুমান করা হচ্ছে। সেই সময়েই যুবক তাঁকে শারীরিকভাবে হেনস্তা করতে শুরু করে। পরে যুবকটি মহিলাকে জড়িয়ে ধরে রাস্তার এক পাশে নিয়ে যায়। ভিডিও দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দু’জনের মধ্যে পূর্বপরিচয় থাকতে পারে, কারণ প্রথমে তাঁদের কথা বলতে দেখা যায়।
এরপর যুবকটি মহিলাকে বাঁ হাত ও ডান পা ধরে তুলে কয়েক কদম হাঁটে এবং আবার রাস্তায় নামিয়ে দেয়। মহিলা উঠে পালানোর চেষ্টা করলে ফের তাঁকে সিঁড়ির দিকে টেনে নিয়ে যাওয়া হয়। সেই সময় যুবকটিকে কাউকে ফোন করতে দেখা যায়। এরপরেও মহিলা তাঁর পিছনে যান এবং অভিযুক্ত তাঁকে মারধর ও হেনস্তা করতে থাকে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত যুবক এবং ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে দু’জনেরই খোঁজ চালানো হচ্ছে।
এদিকে, অনুরূপ আরেকটি ঘটনায় উত্তরপ্রদেশের মৈনপুরীতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে ২৬ বছরের এক শিক্ষিকাকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে মামলা রুজু হয়েছে। ২০ জানুয়ারি আগ্রা রোড এলাকায় ওই শিক্ষিকা পড়াতে যাওয়ার পথে অভিযুক্ত তাঁকে হেনস্তার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঠোঁটে আঘাত করা হয় বলে অভিযোগ। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
