TRENDING:

পুজোর আগে এইভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না

Last Updated:

শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের আজ সোমবার ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রাবণ মাস তো মহাদেবেরই মাস ৷ সেই শ্রাবণ মাসের আজ সোমবার ৷ দেবাদিদেবকে উপাসনার দিন ৷ সকলেই মহাদেবের পুজো করলেও অনেকেই কিন্তু জানেন না পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় ৷ অভিষেকের অনেক ধরন রয়েছে ৷ একেক রকম অভিষেকে একেক রকম ফল পাওয়া যায়----
advertisement

আরও পড়ুন: শ্রাবণের প্রথম সোমবার, শিবের আরাধনা করলে ফল মিলবে হাতে নাতে

১৷ গঙ্গাজল বা কলের জলের সঙ্গে কাঁচা দুধ, কেশর এবং মিছরি মিশিয়ে অভিষেক করলে আয়ের পথ খুলে যায়।

২৷ গঙ্গাজলে বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করলে কোনও দিন অন্নের অভাব হয় না।

৩৷ সাদা তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে সময়মতো মনস্কামনা পূর্ণ হয়।

advertisement

৪৷ ভেলি গুড়, গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে প্রেম সফল হয়।

আরও পড়ুন: অফিসে ভুলেও মহাদেবের ছবি বা মূর্তি রাখবেন না

৫৷ পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও পাঁচটি আকন্দ ফুল জলে ফেলে অভিষেক করলে মহিলাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটে।

advertisement

৬৷ পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করলে বিবাহে বিঘ্ন দূর হয়।

৭৷ রূপার তৈরী নাগ-নাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে জলে কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করলে কালসর্প দোষের প্রভাব কমে যায়।

৮৷ ঘি, চিনি, গোলাপী আবির, ২ চামচ চালের পায়েস ঠান্ডা করে গঙ্গাজল বা কলের জলে মিশিয়ে অভিষেক করলে সরকারী চাকরি প্রাপ্তি হয়।

advertisement

৯৷ গঙ্গাজল বা কলের জলে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে না।

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

আরও পড়ুন: শিব ঠাকুরের পুজোয় এইগুলো ভুলেও করবেন না

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পুজোর আগে এইভাবে মহাদেবকে অভিষেক করলে কোনও দিন টাকার অভাব হয় না