TRENDING:

Diwali Bomb Blast: টাল সামলাতে না পেরে রাস্তায় উল্টে গেল গাড়ি, পেঁয়াজ বোম বিষ্ফোরণে মৃত ১, দেখুন ভিডিও

Last Updated:

Diwali Bomb Blast: টাল সামলাতে না পেরে রাস্তায় উল্টে গেল গাড়ি, পেঁয়াজ বোম বিষ্ফোরণে মৃত ১৷ পুলিশের মতে, বিস্ফোরণের প্রভাব এতটাই প্রবল ছিল যে দু-চাকার চালকের পা এবং অন্যান্য শরীরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টাল সামলাতে না পেরে রাস্তায় উল্টে গেল গাড়ি, পেঁয়াজ বোম বিষ্ফোরণে মৃত ১, দেখুন ভিডিও
টাল সামলাতে না পেরে রাস্তায় উল্টে গেল গাড়ি, পেঁয়াজ বোম বিষ্ফোরণে মৃত ১, দেখুন ভিডিও
advertisement

ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের এলুরুতে৷ ওই ব্যক্তি দু-চাকায় করে প্রচুর বাজি নিয়ে ফিরছিলেন৷ মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে  পুলিশ।

আরও পড়ুন: জোয়ারের জলে ভেসে গেল দুই মেয়ে! কোনও মতে বাঁচল জীবন, দেখুন ভিডিও

ঘটনাটি ঘটেছিল যখন দুই ব্যক্তি দীপাবলির উৎসবের জন্য কেনা আতশবাজির একটি ব্যাগ বয়ে নিয়ে আসছিল। রাস্তার ওপর বাজি বোঝাই ব্যাগ নিয়ে পড়তেই  পেঁয়াজ বোমা সহ বাকি বাজিগুলো ফাটে৷ হয় প্রবল বিষ্ফোরণ৷ আর তাতেই চালক ঘটনাস্থলে মারা যান৷ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে সিনিয়র এক পুলিশ কর্মকর্তা।

advertisement

প্রবল বিষ্ফোরণের কারণে ওই দুই বাইক আরোহী তো বটেই, রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যেও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ধন-সম্পত্তির লোভে মেয়ের বলি দিতে চেয়েছিল বাবা, তন্ত্র সাধনায় বেঁধেছিল স্ত্রীকেও!

পুলিশের মতে, বিস্ফোরণের প্রভাব এতটাই প্রবল ছিল যে দু-চাকার চালকের পা এবং অন্যান্য শরীরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

টিভি চ্যানেলগুলোর দ্বারা সম্প্রচারিত সিসিটিভি ফুটেজে একটি বিস্ফোরণ এবং কিছু ব্যক্তিকে ধোঁয়ায় ঢাকা এলাকায় পালিয়ে যেতে দেখা গেছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Diwali Bomb Blast: টাল সামলাতে না পেরে রাস্তায় উল্টে গেল গাড়ি, পেঁয়াজ বোম বিষ্ফোরণে মৃত ১, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল