TRENDING:

Car Colour: পথ-দুর্ঘটনা এড়াতে রাশি অনুযায়ী রং মিলিয়ে গাড়ি কিনুন! আপনার শুভ রং কোনটি? জেনে নিন

Last Updated:

গাড়ি কেনার আগে অবশ্যই জেনে নিন কোন রং-এর গাড়ি আপানর জন্য শুভ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Astrologyঅনেকেই একটি চার চাকার গাড়ি কেনার কথা ভেবে থাকেন। রাশিচক্র অনুসারে যেমন প্রতিটি রাশির আলাদা আলাদা রঙের গুরুত্ব রয়েছে, তেমনই স্বাভাবিক জীবনেও আমাদের ভিন্ন ভিন্ন রঙের প্রতি ভাললাগা রয়েছে। ঠিক একই ভাবে রঙের গুরুত্ব গাড়ি কেনার ক্ষেত্রেও প্রযোজ্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিটি গ্রহের নিজস্ব রঙ রয়েছে। ওই গ্রহের অধীন কোনও ব্যক্তি যদি গ্রহের রঙ অনুযায়ী কোনও যানবাহন ক্রয় করেন, তাহলে সেই তিনি ও ক্রয় করা যান থেকে দুর্ঘটনার কবলে পড়বে না বলেই বিশ্বাস করা হয়।
advertisement

রাজস্থানের করৌলির জ্যোতিষী অনিল শর্মা আমাদের জানিয়েছেন যে, একজন ব্যক্তি যদি তাঁর রাশিচক্রে শুভস্থানে থাকা গ্রহের রঙের সঙ্গে মিলিয়ে কোনও যানবাহন কেনেন তবে তিনি শুভ ফল পাবেন, তাঁর যাত্রা সুখকর হবে এবং দুর্ঘটনার সম্ভাবনা কম থাকবে।

জ্যোতিষী অনিল শর্মার মতে, প্রতিটি গ্রহের রঙের একটি বিশেষ শক্তি রয়েছে। যা তার অধীন রাশির ব্যক্তিকে প্রভাবিত করে এবং তার জীবনে রঙের গুরুত্বকে তুলে ধরে। সেই জন্যই গ্রহ অনুযায়ী প্রিয় জিনিস কেনা উচিত।

advertisement

এবারে জেনে নেওয়া যাক গাড়ি কেনার সময় কোন রাশির জাতক-জাতিকাদের জন্য কোন রঙ শুভ।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের সবসময় লাল রঙের গাড়ি কেনা উচিত এবং লাল রঙের যান ব্যবহার করা উচিত।

বৃষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের সবসময় উজ্জ্বল সাদা রঙের গাড়ি কেনা উচিত।

মিথুন রাশি

advertisement

এই রাশির মানুষদের সবসময় সবুজ রঙের গাড়ি কেনা উচিত।

কর্কট রাশি

এই রাশির জাতক-জাতিকাদের সাদা রঙের গাড়ি কেনা উচিত।

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের বাহন কেনার সময় সবসময় লাল বা কমলা রঙের গাড়ি নেওয়া উচিত।

কন্যা রাশি

এই রাশির মানুষদের সবুজ রঙের গাড়ি কেনা উচিত।

advertisement

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের উজ্জ্বল সাদা রঙের গাড়ি কেনা উচিত।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের লাল রঙের গাড়ি কেনা উচিত।

ধনু রাশি

এই রাশির মানুষদের সবসময় হলুদ রঙের গাড়ি কেনা উচিত।

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকাদের নীল বা কালো রঙের গাড়ি কেনা উচিত।

advertisement

কুম্ভ রাশি

এই রাশির মানুষদেরও নীল বা কালো রঙের যানবাহন কেনা করা উচিত।

মীন রাশি

এই রাশির মানুষদের নীল রঙের গাড়ি কেনা উচিত।

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

তবে যানবাহন কেনার সময় রাশি অনুযায়ী গাড়ির রঙ পছন্দ না হলে সাদা রঙের গাড়ি কেনা যেতে পারে। কারণ সাদা রঙের যানবাহন সব রাশির মানুষের জন্য শুভ।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Car Colour: পথ-দুর্ঘটনা এড়াতে রাশি অনুযায়ী রং মিলিয়ে গাড়ি কিনুন! আপনার শুভ রং কোনটি? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল