TRENDING:

পঞ্চাঙ্গ ২২ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন

Last Updated:

২২ মার্চের কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্চাঙ্গ: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
advertisement

এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?

ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২২ মার্চের কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ বর্তমানে নির্ধারণ করা হয়ে থাকে। বার হল সোম এবং এই অষ্টমী তিথি থাকবে ২২ মার্চ সকাল ৯টা ০০ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের নবমী তিথি।

advertisement

ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথিটি দেবী দুর্গার উদ্দেশে নিবেদিত। এই দিনটিকে তাই মাসিক দুর্গাষ্টমী নামেও অভিহিত করা হয়ে থাকে। দিনব্যাপী উপবাস এবং শুদ্ধাচারে এই ব্রত পালন করেন ভক্তেরা।

পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৩ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২২ মার্চ দুপুর ১২টা ০২ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ২৩ মার্চ রাত ২টো ৩৩ মিনিটে।

advertisement

এই ২০৭৭ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির নক্ষত্র হল আর্দ্রা। ২২ মার্চ, সোমবার রাত ৯টা ২৮ মিনিট পর্যন্ত আর্দ্রা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্র।

সূর্য অবস্থান করবে মীন রাশিতে। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে।

শুভ মুহূর্ত- ২২ মার্চ অভিজিৎ শুরু হচ্ছে দুপুর ১২টা ০৪ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫২ মিনিটে। আজ অমৃতকাল শুরু হচ্ছে সকাল ১০টা ৩৬ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ২১ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অশুভ মুহূর্ত- পঞ্চাঙ্গ মতে ২২ মার্চ রাহুকাল শুরু হচ্ছে সকাল ৭টা ৫৪ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৯টা ২৫ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পঞ্চাঙ্গ ২২ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল