TRENDING:

Siliguri News: বন থেকে কুড়িয়ে আনা ফলের বীজ দিয়ে তৈরি গয়না! চমক আদিবাসী দম্পতির

Last Updated:

সুমতি জানান, পড়াশোনা করতে করতেই পারিবারিক সূত্রেই ফলের বীজ দিয়ে এই গয়না তৈরির কাজ শুরু করেন। বিয়ে হওয়ার পরে সুমতির স্বামী আশুতোষ কিস্কু'ও তাঁর সঙ্গে এই কাজে হাত লাগান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ফলের বীজ দিয়ে গয়না তৈরি করে সকলকে চমকে দিলেন আদিবাসী দম্পতি। অসাধারণ সেই কাজ না দেখলে আপনার বিশ্বাস হবে না। কৃষ্ণচূড়া, চন্দন, সুবাবুল, বনশিম, কুঁচ, তেঁতুল, টাইগার সিড, লাটা বীজ দিয়ে গলার হার, কানের দুল তৈরি করছেন আশুতোষ কিস্কু এবং তাঁর স্ত্রী সুমতি মুর্মু। বাংলার বাসিন্দারা তো বটেই, সেই গয়নার প্রেমে মজেছে গোটা ভারতের মানুষ। বোলপুরের বাসিন্দা সুমতি এবং তাঁর পরিবারের সদস্যরা আদিকাল থেকেই এই বীজের তৈরি গয়না বানিয়ে আসছেন।
advertisement

আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই উপচে পড়ছে অর্ডার, চরম ব্যস্ততা কুমোরপাড়ায়

সুমতি জানান, পড়াশোনা করতে করতেই পারিবারিক সূত্রেই ফলের বীজ দিয়ে এই গয়না তৈরির কাজ শুরু করেন। বিয়ে হওয়ার পরে সুমতির স্বামী আশুতোষ কিস্কু’ও তাঁর সঙ্গে এই কাজে হাত লাগান। স্বামী-স্ত্রীর পাশাপাশি দিদি, বোন-সহ পরিবারের বাকি সদস্যেরাও এই কাজ করে থাকেন। এই কাজ তাঁদের আর্থিক স্বনির্ভরতার পথ দেখাচ্ছে। তাঁদের তৈরি এই ধরনের গয়নার চাহিদা দারুন। সুমতিরা বিভিন্ন মেলায় স্টল দিয়েও এই গয়না বিক্রি করেন। এমনকি, তাঁদের তৈরি গয়না বিদেশেও পাড়ি দিতে শুরু করেছে বলে জানান। তাঁরা নিজেরা বিভিন্ন জায়গায় গাছের পাতা বীজ সংগ্রহ করে রেখে দেন। তারপর সেগুলি শুকিয়ে গয়না তৈরির কাজ শুরু করেন। সুমতি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শিলিগুড়ির সরস মেলায় এই আদিবাসী দম্পতির বীজ দিয়ে তৈরি গয়নার স্টলে দারুন ভিড় হচ্ছে। সুমতি বলেন, লোকে আমাদের এই বীজ গয়না দারুন পছন্দ করছে। আমরা বিভিন্ন মেলায় মেলায় গিয়ে স্টল বসিয়ে থাকি। এছাড়াও বোলপুরের সোনাঝুরি হাটে শনি ও রবিবার আমরা স্টল দিই। সুমতীর স্বামী আশুতোষ বলেন, এই কাজ করে আমাদের দিব্যি সংসার চলছে। আগামীতে আমাদের ইচ্ছে রয়েছে এই বীজ পাতা দিয়ে তৈরি গয়নার একটা বুটিক বানাব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বন থেকে কুড়িয়ে আনা ফলের বীজ দিয়ে তৈরি গয়না! চমক আদিবাসী দম্পতির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল