জানা গিয়েছে, বিকানের-গৌহাটি এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যূত হয়ে গিয়েছে। একটি বগির উপর উঠে গিয়েছে আরেকটি বগি। ফলে মৃত্যুর সংখ্যা অনেকটাই বাড়তে পারে। এদিন বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। তবে, কত মানুষের মৃত্যু ঘটতে পারে, তা এখনই বোঝা যাচ্ছে না।
advertisement
ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। Bikaner-Ghy 15633 ট্রেনটির ৬টি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। রেল লাইনের ধারেই এখনও পড়ে রয়েছেন বহু মানুষ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণেই এমন হয়ে থাকতে পারে। রেল লাইনে ফাটলের কারণেও এমন হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আর প্রবল গতির কারণেই একটি বগির উপর আরেকটি বগি উঠে যায় বলে জানা গিয়েছে।
advertisement
Location :
First Published :
Jan 13, 2022 5:39 PM IST
