কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে 'হামলা' ঘিরে হাওয়া গরম বঙ্গরাজনীতির। বৃহস্পতিবার আক্রান্ত বিজেপির কর্মীদের বাড়িতে যাওয়ারও কথা ছিল নিশীথ প্রামাণিকের। গোসানিমারির মন্দিরে পুজো দিয়ে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। পথে সিঙ্গিমারিতে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা। বিজেপির অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূল। নিশীথ প্রামাণিক বলেন, '' কেউ অ্যাটাক করলে আমরা তো তার উপর পুষ্প বর্ষণ করব না। তার প্রতিফলন হবে। অ্যাটাক করে দেখুক তার পর কি হয় বুঝতে পারবে। পাল্টা উদয়ন গুহর দাবি, '' তৃণমূলের কেউ হামলা করেনি। বিজেপির কেউ যদি হামলা করে থাকে। তাই তার প্রতিফলন দিতে পারছে না।''
advertisement
Location :
First Published :
Nov 03, 2022 2:08 PM IST
