ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে চিঞ্চুলা চা বাগান এলাকায়। এদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে দুটি চিতল হরিণ চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে। হরিণটি বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। পরবর্তীতে এলাকার বাসিন্দারা মিলে হরিণ দুটিকে ধরে ফেলে। সেগুলিকে রাখা হয় একটি ঘরে বন্ধ করে।
আরও পড়ুন: রোদে পুড়ে যাচ্ছে নদিয়ার লিচু, অসহায় চাষিরা
advertisement
এরপর এলাকাবাসীরা খবর দেয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিণ দুটিকে উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মী ও আধিকারিরা। প্রাথমিক চিকিৎসার পর দুটি হরিণকে আবারও গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রের খবর। হরিণ দুটি কুকুরের তাড়া খেয়েছিল বলে জানা গিয়েছে। যদিও হরিনগুলির শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবুও বিষয়টি খতিয়ে দেখছেন বনকর্মীরা।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 11:06 PM IST






