পরিবার সূত্রে জানা গিয়েছে,গতকাল বেলা এগারোটা নাগাদ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে কুলিক নদীর বামুহা ঘাটে স্নান করতে আসে আজিজুল সরকার। স্নান করার সময় সে জলে তলিয়ে গেলেও বন্ধুরা তাকে উদ্ধারে এগিয়ে না গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আজিজুলের পরিবারকে ঘটনাটি জানালে তারা উদ্ধারে তল্লাশি শুরু করে। রায়গঞ্জ থেকে ডুবরি গিয়েও তাকে উদ্ধার করতে পারেনি৷
advertisement
মঙ্গলবার সকালে আজিজুলের নিথর দেহ ভেসে ওঠে। প্রতিবেশীরা তার দেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবার লোকেরা গিয়ে তার নিথর দেহ উদ্ধার করে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
Location :
First Published :
Jul 23, 2019 7:04 PM IST
