অন্যদিকে, উত্তরবঙ্গ জুড়ে অ্যাসিড পোকা আতঙ্ক! কামড়ালেই পুড়ছে ত্বক, এ বার ধূপগুড়িতেও পরিস্থিতি ভয়াবহ। এত দিন সিকিমের বহু এলাকায় এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অ্যাসিড পোকার আক্রমণে অসুস্থ বহু মানুষের চিকিৎসা করাতে হয়েছে। সেই সব এলাকায় দেখা মিললেও এত দিন অন্যত্র ছিল না এই পোকার আক্রমণ। কিন্তু এবার দেখা মিললো ধূপগুড়ি পৌরসভা ৭নং ওয়ার্ডের সিনেমাহল পাড়ায়। এমনই মনে করছে অসুস্থ যুবকের পরিবার। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্ঘ্য রায়ের ঘাড়ে এবং চোখের নিচে ঠিক একইরকম ঘা এবং ছোট ছোট গোটা লক্ষ্য করা গিয়েছে, যাকে ঘিরে অ্যাসিড পোকার আক্রমণের আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
Partha Pratim Sarkar
Location :
First Published :
Jul 06, 2022 9:53 PM IST
