#জলপাইগুড়ি: উঠে এল হোটেল ও পানশালার আড়ালে দেহ ব্যবসা এবং নারী পাচারের অভিযোগ! জলপাইগুড়ি শহরের থানা মোড় সংলগ্ন একটি হোটেল ও পানশালায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করে জলপাইগুড়ি পুলিশ। সিল করে দেওয়া হয় হোটেল ও পানশালাটিকে। ধৃতদের মধ্যে ৫ জনকে রিমান্ডে নেয় পুলিশ। বাকিদের তিন দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি আদালত।