আরও পড়ুন: টানা বৃষ্টিতে পাহাড়ি নদীর বাঁধ ভেঙে ভাসছে ডুয়ার্স
কোচবিহার শহরের ব্যস্ততম রাস্তার এই বেহাল অবস্থায় ক্ষুব্ধ সকলে। পাপাই বর্মন নামে এক নিত্যযাত্রী জানান, নিত্যদিন ভোগান্তি মাথায় নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ায় এটি এড়িয়ে যাওয়ারও উপায় নেই। কেন এতদিনেও রাস্তাটির সংস্কার করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
advertisement
এছাড়া বাইক আরোহী নিলয় দেবনাথ জানান, এই রাস্তা দিয়ে বাইক চালানোর সময় রীতিমত ভয়ে থাকতে হয়। যেকোনও মুহূর্তে বাইকের চাকা রাস্তার গর্তে ঢুকে যেতে পারে। এদিকে রাস্তার সংস্কার প্রসঙ্গে স্থানীয় পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে তহবিল অর্থ নেই। অর্থের সংস্থান হলেই সংস্কারের কাজ করা হবে!
সার্থক পণ্ডিত
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2024 5:37 PM IST





