এই প্রথম উত্তর দিনাজপুরের ইসলামপুরে রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত হল র্যাম্প ওয়াক। এতদিন শুধু মহিলা-পুরুষরাই এখানে র্যাম্প শো-তে অংশগ্রহণ করতে পারতেন। তবে এই প্রথম রূপান্তরকামীরা নিজেদের ফ্যাশনকে তুলে ধরার সুযোগ পেলেন এই র্যাম্প শো-তে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে আদিবাসী সংগঠন
এদিন এই র্যাম্প শো-তে বিভিন্ন জেলা থেকে আগত রূপান্তরকামীরা তাঁদের ব্যথা, বেদনা এবং আর্তনাদের কথা তুলে ধরেন সকলের সামনে। তাঁদের সামাজিক প্রতিষ্ঠার পথে যে সমস্ত বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায় সেই বেদনার কথাও তাঁরা এদিন জানান সকলকে। এই র্যম্প শো-তে দক্ষিণ দিনাজপুর, মালদহ, শিলিগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০-এর বেশি রূপান্তরকামী অংশগ্রহণ করেন।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 20, 2024 9:15 PM IST





