TRENDING:

নাবালিকা অপহরণে থমথমে রাজগঞ্জ, প্রতি মুহূর্তেই বাড়ছে উৎকণ্ঠা

Last Updated:

নাবালিকাকে অপহরণের অভিযোগ প্রতিবেশী এক বিবাহিত পুরুষের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনাটি রায়গঞ্জ থানার পানিশালা গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ: নাবালিকাকে অপহরণের অভিযোগ প্রতিবেশী এক বিবাহিত পুরুষের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনাটি রায়গঞ্জ থানার পানিশালা গ্রামে। নাবালিকার বয়স ১৫ বছর ।
advertisement

পরিবারের অভিযোগ,গতকাল শীতগ্রাম হাইস্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী ব্যাঙ্কের কাজে পানিশালা গিয়েছিল। সেখান থেকে মহিগ্রামের এলাকারই এক বাসিন্দা মোটরবাইকে তুলে নিয়ে যায় । এলাকার মানুষ তাদের দুইজনকে এক সঙ্গে দেখে। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি । অভিযুক্ত দুই সন্তানের বাবা।

সেরা ভিডিও

আরও দেখুন
বয়সকে থোড়াই কেয়ার,বাতের ব্যাথাকে দূরে ছুঁড়ে রক ক্লাইম্বিং,ক্যারাটে সিনিয়র সিটিজেনদের
আরও দেখুন

এলাকারই এক বাসিন্দাকে অপহরণ করার পেছনে অন্য কারণ দেখছেন স্থানীয়রা ৷ অপহরণ করার পেছনে একাধিক কারণ আশঙ্কা করা হচ্ছে। নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার পেছনে একাধিক কারণ দেখতে পাচ্ছে পরিবার ৷ কেউ কেউ অনুমান করছেন হয়ত বিক্রি করার উদ্দেশেও নাবালিকা ছাত্রীকে অপহরণ করা হয়েছিল । সেই আশঙ্কায় কিশোরীকে উদ্ধারের জন্য পরিবারের লোকজনেরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে ৷ এলাকার ছোট্ট মেয়ের গ্রেফতারে প্রতি মুহূর্তেই বাড়ছে  উৎকণ্ঠা ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নাবালিকা অপহরণে থমথমে রাজগঞ্জ, প্রতি মুহূর্তেই বাড়ছে উৎকণ্ঠা