TRENDING:

BDO Prashanta Barman: প্রথমে নাম নেই, তার পরেই WBCS পরীক্ষায় এক নম্বরে!রাজগঞ্জের বিডিও প্রশান্তর নিয়োগ ঘিরেও বড় বিতর্ক

Last Updated:

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের রোল নম্বর ছিল ১৭০০৩৫৩৷ প্রথমে সফলদের যে তালিকা বের হয়, তাতে এই রোল নম্বরই ছিল না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল৷ বিডিও-র বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ওই ব্যবসায়ীর কাছে তাঁর দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ৷ সেই সোনা উদ্ধার করতেই ওই ব্যবসায়ীর খোঁজ শুরু করেন বিডিও৷
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷
advertisement

সূত্রের খবর, ২০১৭ সালে বিডিও হিসেবে নিযুক্ত হন প্রশান্ত বর্মন৷ কিন্তু ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)-এর পরীক্ষায় সফলদের তালিকায় প্রথমে তাঁর নামই ছিল না৷ কিন্তু এর পর একটি সংশোধিত তালিকা প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন৷ সেই তালিকাতেই যুক্ত হয় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের৷

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের রোল নম্বর ছিল ১৭০০৩৫৩৷ প্রথমে সফলদের যে তালিকা বের হয়, তাতে এই রোল নম্বরই ছিল না৷ সেই তালিকায় ১৭০০৩৩৩-এর পরের রোল নম্বর ছিল ১৭০০৩৭৫৷ কিন্তু ২০১৭ সালের ২১ এপ্রিল সফল প্রার্থীদের একটি সংশোধিত তালিকা প্রকাশ করে পিএসএসি৷ সেখানেই যুক্ত হয় প্রশান্ত বর্মনের ১৭০০৩৫৩ রোল নম্বর৷ তথ্যের অধিকার আইনেই এই তথ্য সামনে আনে কমিশন৷

advertisement

যদিও তাঁর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগকেও ষড়যন্ত্র বলেই দাবি করেছেন বিডিও প্রশান্ত বর্মন৷ তিনি বলেন, ‘আগেও বলেছি আমি ষড়যন্ত্রের শিকার, যে সমাজ থেকে উঠে এসেছি, তাদের ইতিহাসে প্রথম রাজবংশী প্রার্থী হিসেবে আমি ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলাম৷ সেদিন থেকে আমার পিছনে লাগা হচ্ছে৷ হয়তো আমার মৃত্যু পর্যন্ত এরকমই চলবে৷ আমার মৃত্যু হলেও হয়তো সেটা বিতর্কের কারণ হবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

বিডিও প্রশান্ত বর্মনের এই বিতর্কিত নিয়োগ নিয়ে আদালতে মামলাও হয়েছে৷ আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘পিএসসি জানিয়েছে যে তিনি প্রিলিমিনারিতে পাস করেননি৷ আমরা আদালতের কাছে খাতা তুলে দিয়ে দেখিয়েছি কীভাবে খাতায় কারচুপি হয়েছে৷ আমরা চেয়েছি যাতে তাঁর চাকরি খারিজ হয়৷ একই সঙ্গে পিএসসি-র যাঁরা এই বেআইনি নিয়োগের সঙ্গে যুক্ত, তাঁদেরও শাস্তি দাবি করেছি৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
BDO Prashanta Barman: প্রথমে নাম নেই, তার পরেই WBCS পরীক্ষায় এক নম্বরে!রাজগঞ্জের বিডিও প্রশান্তর নিয়োগ ঘিরেও বড় বিতর্ক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল