আরও পড়ুন: পুজো ছাড়াও বছরের অন্য সময় মৃৎশিল্পীদের কাজ দেবে সরকার, পাঁচ কোটিতে তৈরি হবে ট্রেনিং সেন্টার
রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আগাম উৎসবের মেজাজে শহর জলপাইগুড়িবাসী। কুমোরপাড়ার ঘরে ঘরে প্রদীপ তৈরির কাজ করছেন মৃৎশিল্পীরা। জলপাইগুড়ির বিভিন্ন এলাকার কুমোরপাড়ার বাসিন্দারা এখন দিনরাত পরিশ্রম করে প্রদীপ তৈরির করছেন। মৃৎশিল্পীদের কথায়, আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সন্ধেয় প্রত্যেকের বাড়ি বাড়ি প্রদীপ জ্বলবে। এ যেন অকাল দীপাবলি। তাই অসংখ্য প্রদীপ দরকার। ফলে এই অসময়ে ব্যস্ততা অনেকখানি বেড়ে গিয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জলপাইগুড়ি জেলার বাহাদুর, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি মোহিতনগর, রাহুল বাগান, পালপাড়া সহ সর্বত্রই চোখে পড়ছে প্রদীপ তৈরির ব্যস্ততা। এছাড়া ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি পালপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গে । প্রতিদিন কয়েক হাজার মাটির প্রদীপ তৈরি করছেন কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। এই জমকাল অভিষেক অনুষ্ঠানের আগে জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের একাধিক মন্দিরে অখন্ড রামায়ণ এবং হনুমান চল্লিশা পাঠ শুরু হয়ে যাবে। ১৪ জানুয়ারি থেকে এই পাঠ শুরু হবে চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
সুরজিৎ দে





