TRENDING:

সদ্যোজাত কন্যাসন্তানকে খুন করলেন বাবা-মা! কারণ শুনলে তাজ্জব হবেন আপনিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ময়নাগুড়ি: এর আগে পাঁচ সন্তান রয়েছে ৷ তাঁদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ এর মধ্যেই আরেকটি কন্যাসন্তান আসে দম্পতির জীবনে ৷ ফুটফুটে একটি কন্যশিশুর জন্ম দেন ময়নাগুড়ির সাপ্টিবাড়ির দীলিপ চক্রবর্তীর স্ত্রী৷ এরপরই সেই সদ্যোজাত কন্যাসন্তানটিকে খুন করেন তাঁরা ৷ এমনই মারাত্মক খবর সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
advertisement

কিন্তু বাবা-মা হয়ে নিজের কন্যাসন্তানকে খুন করলেন কেন তাঁরা? কী কারণ রয়েছে এই দুধের শিশুটিকে মেরে ফেলার পিছনে?

পুলিশি জেরার মুখে ধৃত দীলিপ চক্রবর্তী জানিয়েছেন, এতদিন পর আবার সন্তান এল ৷ এদিকে বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ তাঁর শ্বশুরবাড়ির লোকেরা কী ভাববেন! সেই লজ্জার হাত থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা ৷

advertisement

আর এইখুনের জন্য আগে থেকেই পরিকল্পনা নিয়েছেন বলেও স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ৷ জানা গিয়েছে, পরিকল্পনা করেই সন্তান সম্ভাবা স্ত্রীকে নিয়ে আত্মীয়র বাড়িতে এসেছিলেন তিনি।গত শনিবার রাতে কন্যাসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। এরপর রবিবার রাতে স্ত্রী শ্বাসরোধ করে মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেন। আধমরা অবস্থায় পড়েছিল সদ্যজাত কন্যা।এরপর নিজে গলা কাপড় দিয়ে চেপে মেয়েকে খুন করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

তারপর দেহ আত্মীয়র বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেন। সোমবার সকালে পুকুরে সদ্যোজাতর মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। রাতে সদ্যোজাত সন্তান খুনের অভিযোগে দম্পতীকে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। আজ তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সদ্যোজাত কন্যাসন্তানকে খুন করলেন বাবা-মা! কারণ শুনলে তাজ্জব হবেন আপনিও