ইটাহারের চূড়ামন। ধার ঘেঁষে বয়ে গিয়েছে মহানন্দা। এই গ্রামেরই ছেলে ভূপালচন্দ্র রায়চৌধুরী। বাংলার নবাব তখন আলিবর্দি খান। এই বাড়িতেই প্রথম পুজো শুরু করেছিলেন রায়চৌধুরীরা। কিন্তু বন্যায় ভেসে যায় চূড়ামন।z
এই বাড়িটা ভূপালচন্দ্রের দুর্গাপুরের রাজবাড়ি। আর কয়েকদিন পর এই বাড়িতেই শাঁখের ফু পড়বে। সেজে উঠবে এই রাজবাড়ি।
ভূপালচন্দ্রের মৃত্যুর পর এই বাড়িতেই পুজো চালিয়ে যান তাঁর দুই ছেলে শিবপ্রসাদ ও সতীপ্রসাদ। পরবর্তী সময় ভাগ হয় সংসার। তবে পুজো ভাগ হয়নি। সময় বদলেছে। সম্পর্কও বদলে গিয়েছে। তাই রায়চৌধুরী বাড়ির আশঙ্কা এই পুজো আর ক’দিন হবে ?
advertisement
যাইহোক, পুজোর চারটে দিন রাজবাড়ির আলো আবার জ্বলবে। দুর্গাপুর মেতে থাকবে ভূপালচন্দ্রের পুজো নিয়ে।
Location :
First Published :
Sep 16, 2019 8:10 PM IST
