আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবসায়ীরা দোকানের মালপত্র বের করে নিয়ে যাচ্ছেন। নকশালবাড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
advertisement
পরে খবর দেওয়া হয় মাটিগাড়ায়। সেখান থেকে আরও দুটি ইঞ্জিন আসছে বলে জানা গিয়েছে। বিধ্বংসী আগুনে ইতিমধ্যেই নকশালবাড়ি বাজারের তিনটে দোকান পুড়ে ছাই হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2023 12:09 AM IST
