আরও পড়ুন: আলুর ফলন ভাল হওয়ায় খুশির বদলে দাম নিয়ে আশঙ্কায় কৃষকরা
অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে। এই খবর যখন শুনেছিলেন এই গ্রামের বাসিন্দারা তখন থেকেই শুরু হয়েছে গ্রামের রামমন্দিরে প্রতিদিন রামকথা পাঠ। অনাড়ম্বর এই মন্দিরটি। রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি শ্বেত পাথরের তৈরি। এই মন্দিরটি পরিচালনা করেন গ্রামের মহিলারা। এই দলের নাম আমা শক্তি। নেপালিতে আমা বলতে মা-কে বোঝানো হয়। জানুয়ারি মাসের প্রথম থেকে শুরু হয়েছে এই রামমন্দিরে পুজো-পাঠ।
advertisement
গ্রামের রামভক্ত মনোজ ঘতানির কথায়, মন্দিরটি অনেকটাই ভেতরে, তাই কারওর সেভাবে নজরে আসেনি। রামনবমীতে পুজো ও শোভাযাত্রা এই মন্দির থেকে বের হয়।মহিলারা সব আয়োজন করেন।খুব শীঘ্রই মন্দিরটিকে আলোর মালায় সাজিয়ে তোলা হবে। রামমন্দির কমিটির তরফে সদস্যারা জানিয়েছেন, এখানে প্রতিদিন পুজিত হন শ্রী রামচন্দ্র।সোমবার করে বিশেষ পুজো হয়। প্রসাদ বিতরণ করা হয়। এখন একমাস ধরে টানা পুজো হচ্ছে। রামকথা পাঠ হচ্ছে। আমরা প্রতি সন্ধেয় কীর্তন গাইছি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামী ২২ জানুয়ারি মন্দির থেকে রাম, সীতা ও লক্ষ্মণের নামে পালকি সাজানো হবে। মন্দির থেকে এই পালকি নিয়ে শোভাযাত্রা বের করবেন মহিলারা। পুরো এলাকা পরিক্রমা করে আবার পালকি নিয়ে আসা হবে মন্দিরে। প্রদীপ দিয়ে সাজানো হবে মন্দির ও গ্রামের বাড়িগুলি।
অনন্যা দে





