পরিবারের অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার নাবালিকা! ঘটনায় গ্রেফতার জাহিদ হোসেন, ধৃত কোচবিহারের বামনহাটের বাসিন্দা।
গত শুক্রবার খড়িবাড়ির রানীগঞ্জ পানিশালি গ্ৰাম পঞ্চায়েতের সীমান্ত গ্রামের এক নাবালিকার অপহরণে অভিযোগ দায়ের হয় খড়িবাড়ি থানায়! অভিযোগের ভিত্তিতে তদন্তের নেমে বিহারের ঢোকার আগে মোবাইল ট্র্যাকিং করে ফাঁসিদেওয়ার মুরালিগঞ্জ এলাকা নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
advertisement
সোশ্যাল মিডিয়ায় নানা প্রলোভন দেখিয়ে অপহরণ করে বিহারে পাচারের ছক ছিল ধৃতের। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। নাবালিকাদের কেন বারবার টার্গেট করা হচ্ছে? কোনো চক্র এর সঙ্গে জড়িত কিনা তা জানতে তদন্তে নেমেছে তদন্তকারীরা। অন্যদিকে ধৃতের কড়া শাস্তির দাবি নাবালিকা পরিবারের।
Biswajit Misra
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 25, 2025 10:06 AM IST
