TRENDING:

অন্য রাজ্যের মত বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, ইসলামপুর নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামপুর: ইসলামপুর কান্ড নিয়ে এবার সরাসরি বিজেপিকেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সমগ্র ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি জানিয়েছেন ছাত্রদের নিয়ে অহেতুক রাজনীতি করছে বিজেপি ও আরএসএস। গামছার আড়ালে মুখ লুকিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে হামলা করা হয়েছে ও খবর অনুযায়ী পুলিশ গুলি চালায়নি । গোটা ঘটনার পিছনেই রয়েছে বিজেপির ভাড়া করা জঙ্গিরা ও এর দায় নিতে হবে বিজেপি ও আরএসএসকেই, জানান মুখ্যমন্ত্রী । ইসলামপুরে দুজন ছাত্রকেই বিজেপি-আরএসএসই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হত্যা করেছে ও দোষী নেতাদের অবিলম্বে গ্রেফতার করা উচিৎ, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর ।
advertisement

আরও পড়ুন: ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর বাংলা বন্‌ধ ডাকল বিজেপি

ইসলামপুর কান্ডে আগামী ২৬ সেপ্টেম্বর রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে বিজেপি । এই নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় কোনও বনধ হবে না ও সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই বনধ মোকাবিলা করা হবে । বনধ ডাকা এখন ছেলেখেলা হয়ে গিয়েছে ও এই বনধ কোনওভাবেই পালিত হবে না, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

উর্দু শিক্ষক নিয়োগে বাধা দেওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া ভাবেই জানিয়ে দিয়েছেন এই রাজ্যে সাম্প্রদায়িক ও দাঙ্গার রাজনীতি চলবে না কারণ বাংলা দেশের অন্য রাজ্যগুলির মত নয়। তিনি জানিয়েছেন, সারা দেশের দুর্নীতি থেকে নজর ঘোরাতেই এসব কাজ করছে শাসকদল ও তাঁদের প্ররোচনাতে পা দেওয়া উচিৎ নয় ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অন্য রাজ্যের মত বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, ইসলামপুর নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর