TRENDING:

Mamata Banerjee: '২ বছর সময় দিন, তারপর..' ভোটের আগেই বড় প্রতিশ্রুতি মমতার

Last Updated:

Mamata Banerjee: কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কোচবিহার: কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কোচবিহার আগে কত অবহেলিত ছিল। এখন সেই কোচবিহার সবার জন্য এই কোচবিহার জেলাকে তৃণমূল কংগ্রেস নিজের পায়ে দার করিয়েছে। কোচবিহারে বিমানবন্দর করল কে? তৃণমূল কংগ্রেস সব করেছে। ২ বছর সময় দিন বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। যা কোনওদিন ও হয়নি।”কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগেই বড় প্রতিশ্রুতি মমতার
ভোটের আগেই বড় প্রতিশ্রুতি মমতার
advertisement

প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, “ওরা আমেরিকাকে সন্তুষ্ট করছে। উনি দেশের নেতা হবেন। কখনও রাশিয়া যাচ্ছেন। প্লেন কিনছেন। অথচ আমার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছেন না। এতদিন পঞ্চায়েত নিয়ে গুরত্ব দেওয়া হয়নি।” মুখ্যমন্ত্রী বলেন, “এবার আমাদের যুবরা অপিনিয়ন নিয়েছে। ৯৯ শতাংশ প্রার্থী ঠিক হয়েছে। এবার থেকে আমরা পঞ্চায়েত নিয়ন্ত্রণ করব। কেউ যদি টাকা চায়, আমাকে ছবিটা পাঠিয়ে দেবেন তারপর আমি দেখে নেব। আমরা চাই মানুষের পঞ্চায়েত।”

advertisement

আরও পড়ুন, বিপদসীমার কাছে বইছে একাধিক নদীর জল, উত্তরবঙ্গ সফরে এসে জরুরি বৈঠক ডাকলেন মমতা

আরও পড়ুন, তৃণমূলের জন্য তৈরি ‘অ্যান্টিবায়োটিক দাওয়াই’! বেনজির হুঁশিয়ারি শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

মুখ্যমন্ত্রী বলেন, “গ্রামের রাস্তার টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছে। আমরা পঞ্চায়েতে জিতে এই টাকা আদায় করে রাখব। ১০০ দিনের কাজের টাকাটা বন্ধ করে রেখেছে। আমাদের থেকে যে ট্যাক্সে তুলে নেয় সেখান থেকে ১০০ দিনের টাকা, বাড়ির টাকা দেয়। কিন্তু আজ কেন্দ্র সরকার মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আজ শুধু বর্ডারে গিয়ে গুলি চালায়। আমি প্রশাসনকে বলছি কেউ যদি গুলি চালায় এফআইআর করবেন। আমরা নারায়ণী সেনা ব্যাটেলিয়ন করে দিয়েছি। ভরসা রাখুন আমরা সব করে দেব।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: '২ বছর সময় দিন, তারপর..' ভোটের আগেই বড় প্রতিশ্রুতি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল