জানা যাচ্ছে, জালালপুর ডাঙ্গা এলাকায় পিছন থেকে একটি টোটোকে ধাক্কা মারে দ্রুতগতির চার চাকার গাড়ি। টোটোতে ছিলেন চালক-সহ মোট তিনজন যাত্রী। প্রচণ্ড গতির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনের। মৃতরা সুজাপুরের ব্রহ্মোত্তর এবং বামনগ্রামের বাসিন্দা। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা যাত্রীরাও আহত হন।
advertisement
খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ঘাতক গাড়িটি তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছে পুলিশ। মাদকাসক্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
advertisement
অভিযোগ, জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করা হলেও চলছে প্রচুর টোটো। পাল্লা দিয়ে বেড়েছে বেপরোয়া গাড়ির চলাচলও।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2025 3:26 PM IST
