চলতি বছরের মার্চ মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি শহরে৷ শিলিগুড়ির পুরনিগমের 42 নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার ঘটনা। চয়নপাড়ার একটি স্ক্র্যাপ বা প্লাস্টিকের ভাঙাচোরার কারখানা ও গুদামে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
advertisement
প্রথমে স্থানীয়রাই ওই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডাবগ্রাম ও ফুলবাড়ির 2টি দমকল কেন্দ্র থেকে 6টি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন ভয়াবহ আকার ধারণ করার কারণ কারখানার অন্দরে মজুত থাকা প্লাস্টিক।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2025 3:48 PM IST
