আরও পড়ুন: সাইকেল চালিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরছেন এই যুবক, কারণ জানলে অবাক হবেন
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ময়ূরটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এলাকাবাসীদের ধারণা, ময়ূরটিকে কোনও কুকুর বা অন্য কোনও জন্তু আক্রমণ করে থাকতে পারে। তাতে সে মারাত্মক জখম হয়েছিল। তারই ফলে এই অস্বাভাবিক মৃত্যু।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এদিকে মৃত ময়ূরটি দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ এসে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। তাঁরা এরপর নিয়মমাফিক মৃত ময়ূরটি উদ্ধার করে নিয়ে যান।
সুরজিৎ দে
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2024 8:53 PM IST






