TRENDING:

Leopard Attack: চা বাগানের ধার থেকে শিশুকে তুলে নিল চিতাবাঘ, তার পরের ঘটনা অবিশ্বাস্য!

Last Updated:

Leopard Attack: লেপার্ডের মুখে শিশু। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের তাসাটি চা বাগানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: লেপার্ডের মুখ থেকে এক শিশুকে রক্ষা করলেন গ্রামবাসীরা। ঘটনাটি তাসাটি চা বাগানের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ডুয়ার্সের চা বলয়ে ফের এক শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ। গ্ৰামবাসীরা লেপার্ডের মুখ থেকে উদ্ধার করেছে জখম শিশুকে। বৃহস্পতিবার রাতে তাসাটি চা বাগানে ঘাসি লাইনে বিরশা ওরাঁও-এর এগারো বছরের সন্তান অন‍্যান‍্য শিশুদের সঙ্গে খেলছিল। ঠিক সেই সময় চা বাগান থেকে একটি লেপার্ড ওই শিশুকে টেনে চা বাগানে নিয়ে যায় বলে এলাকার বাসিন্দারা জানান।

advertisement

আরও পড়ুন: দ্রুত ওজন কমাতে চান? সারাদিনে ঠিক এই সময়টাই মেদ ঝরানোর সেরা সময়, চাঞ্চল্যকর দাবি গবেষকের

পরবর্তীতে এলাকার বাসিন্দারা সবাই জমায়েত হয়ে এলাকাটি ঘিরে ফেলেন। যে জায়গায় লেপার্ড শিশুটিকে নিয়ে যায় সেখানে যান তারা। পরবর্তীতে গ্ৰামবাসীরা দীর্ঘক্ষণের চেষ্টায় লেপার্ডটিকে ওই এলাকা থেকে অন‍্যত্র পাঠাতে সক্ষম হন। জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

আরও পড়ুন: হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ

সেখান থেকে শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পরেই উত্তেজিত জনতা ফালাকাটা-বীরপাড়া ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে অবরোধ তুলে নেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Leopard Attack: চা বাগানের ধার থেকে শিশুকে তুলে নিল চিতাবাঘ, তার পরের ঘটনা অবিশ্বাস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল