মোট পাঁচজন বন্ধু মিলে পশ্চিমবঙ্গ থেকে কিন্নর কৈশালের উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেছিলেন ১ অগাস্ট। গণেশ পার্ক নামে একটি বেস ক্যাম্প থেকে কৈশালের উদ্দেশে যাত্রা করতে হয়। এর মধ্যে পার্বতী কুন্ড থেকে কৈলাস পর্বত যাত্রা ভীষণ কঠিন যাত্রা পথ। দর্শন করে ফেরার পথে সেখানেই মেঘভাঙা বৃষ্টিতে তাপমাত্রা কমে যায় কাজেই রাজীব কুন্ডু নামে একজনের শ্বাসপ্রশ্বাসের সমস্যা তৈরি হয়। অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তার৷ হিমাচলপ্রদেশ প্রশাসনের গাফিলতির জন্য বন্ধুর মৃত্যু, দাবি শুভ্র সাউয়ের। তাঁর অভিযোগ, হিমাচল পুলিশ মাত্র ১২ জন ছিল। কোনও মেডিক্যাল ক্যাম্প নেই। যদি মেডিক্যাল ক্যাম্প থাকত তাহলে বেঁচে যেত।
advertisement
সিমলাতে গিয়ে পোস্টমর্টেম হবে বলে জানা গিয়েছে। অভিযোগ, কোনও সাহায্য করছে না হিমাচলপ্রদেশ সরকার।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2025 2:45 PM IST
