TRENDING:

#Egiye Bangla: কোয়েল পালনে উৎসাহ দিচ্ছে সরকার, ধূপগুড়িতে পরীক্ষামূলক কোয়েল চাষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধূপগুড়ি: একদিকে পোলট্রির মাংসের চাহিদা পূরণ, অন্যদিকে দেশি মুরগির মাংসের বিকল্প। কোয়েলের ডিম ও মাংস বিক্রির মাধ্যমে কৃষকদের আর্থিক পথ দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি দফতরের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার কৃষি খামারে পরীক্ষামূলকভাবে কোয়েল পালন শুরু হয়েছে।
advertisement

দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায় জনপ্রিয়তা পেলেও উত্তরবঙ্গে কোয়েল পালন তেমনভাবে শুরু হয়নি। পরীক্ষামূলকভাবে কৃষি দফতরের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার কৃষি খামারে কোয়েল পালন শুরু হয়েছে। কোয়েলের মাংস ও ডিম বিক্রি করে কৃষকরা যাতে লাভবান হন, সেই কারণেই উদ্যোগী কৃষি দফতর। সকালে ও বিকেলে খাবার দেওয়া ছাড়া কোয়েল পালনে কোনও পরিশ্রমই নেই।

advertisement

কোয়েল পালনে লাভ

-------------------------

- কোয়েলের এক কেজি মাংসের দাম ৬০০ টাকা

- বছরে একটি কোয়েল ২৫০-৩০০টি ডিম দেয়

- একেকটি ডিমের সরকারি মূল্য ৩ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

আগামীদিনে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই পাখি পালনের জন্য বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
#Egiye Bangla: কোয়েল পালনে উৎসাহ দিচ্ছে সরকার, ধূপগুড়িতে পরীক্ষামূলক কোয়েল চাষ