আদালতের নির্দেশ উল্লেখ করে ওই নোটিশে বক্সাতে সব ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অনুমোদনহীন বলে উল্লেখ করা হয়। বড়দিনের আগে ভরা পর্যটন মরশুমে এই নোটিশ ঘিরে তুমুল হইচই শুরু হয়েছে।
এদিন সকাল থেকে সেই নোটিশ উধাও হয়ে যায়। তবে এখনও হোটেল রিসোর্ট মালিকদের লিখিত কিছু জানায়নি বন দফতর। প্রশাসন সূত্রে খবর, নবান্নের নির্দেশে হোটেল, রেস্তোরাঁ, হোম স্টে বন্ধের নির্দেশ প্রত্যাহার করছে বনদফতর। কার্যত ঢোক গিলল বন দফতর। তবে কোন আধিকারিক এখনও কোন মন্তব্য করেন নি। বিষয়টি নিয়ে বৈঠকে বসছে পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2024 3:31 PM IST
