TRENDING:

Uttar Dinajpur News : কুয়াশায় ঢাকা চারিদিক, দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনায় আহত ৫

Last Updated:

সোমবার সকালে ঘন কুয়াশার কারণে ভালোভাবে দেখতে না পাওয়ায় একটি ছোট গাড়ির পিছনে ধাক্কা মারে লরি। তাতেই আহত হন ৫ জন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। তার সঙ্গে পাল্লা দিয়ে রাত হলেই পড়ছে ঘন কুয়াশা। সকালের দিক চারিপাশ একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে থাকছে। এবার সেই কুয়াশার কারণেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। দৃশ্যমানতা কম থাকায় ডালখোলার কাছে পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচজন।
দুর্ঘটনা 
দুর্ঘটনা 
advertisement

আরও পড়ুন: ৫০০ বছরের পুরনো মন্দিরে অযোধ্যা থেকে এল আমন্ত্রণ পত্র, রাম মন্দির ঘিরে উন্মাদনা তুঙ্গে

সোমবার সকালে ঘন কুয়াশার কারণে ভালোভাবে দেখতে না পাওয়ায় একটি ছোট গাড়ির পিছনে ধাক্কা মারে লরি। তাতেই আহত হন ৫ জন। ঘটনাটি ঘটেছে ডালখোলার হরিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিষাণগঞ্জ থেকে একটি ছোট গাড়ি ডালখোলার দিকে আসছিল। সেইসময় একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার একপাশে চলে যায় গাড়িটি। সেইসময় পিছন থেকে আসা একটি লরি বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছোট গাড়িটির পিছনে ধাক্কা মারে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই ঘটনায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। যদিও শেষ পর্যন্ত কারোর প্রাণহানি হয়নি। যে ৫ জন আহত হয়েছেন তাঁরা সকলেই ওই ছোট গাড়িটির যাত্রী। আহতদের দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'আমিরি' আবহাওয়া, হোটেল থেকে বেরিয়ে অরিজিৎ সিং-এর স্টুডিওতে 'মিস্টার পারফেকশনিস্ট'
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News : কুয়াশায় ঢাকা চারিদিক, দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনায় আহত ৫
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল