পরিবার সূত্রে জানা গিয়েছে, জলখাবার শেষে রিঙ্কি যখন সুপারি খাচ্ছিলেন তখন হঠাৎ তাঁর গলায় তা আটকে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। এর পরই নজরে আসে পরিবারের লোকজনের। পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে নিথর হয়ে যান রিঙ্কি। এর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন- ‘এইটা’ দেখলেই নাক সিঁটকান? খাসির কোন অঙ্গ থেকে তৈরি হয় বলুন তো দেখি!
ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহের ময়নাতদন্তের পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 17, 2024 5:20 PM IST
