ফাঁসিদেওয়ার মুরালিগঞ্জ চেকপোস্টে নাকা তল্লাশিতে বালি বোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহানন্দা নদী থেকে বালি চুরি করে বিহারের উদ্দেশ্য রওনা দিয়েছিল এই ডাম্পার। কিন্তু মাঝ পথেই বালি পাচার রুখে দিল পুলিশ।
আরও পড়ুনঃ তৃণমূলের উদ্যোগে কাটোয়ায় এমএলএ কাপ ২০২৫-এর শুভসূচনা! ফুটবল টুর্নামেন্ট ঘিরে জেলায় উৎসবের আবহ
advertisement
ডাম্পার চালকের কাছে থেকে বৈধ নথিপত্র না পাওয়ায় চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত চালকের নাম শুকলাল সোরেন। তিনি বিহারের বাসিন্দা। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
advertisement
পুলিশ সূত্রে আরও খবর, রাতের অন্ধকারে মহানন্দা নদী থেকে বালি তুলে এই ডাম্পার পুলিশের চোখে ধুলো দিয়ে বিহারে পাচারের ছক কষেছিল। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Dec 08, 2025 2:35 PM IST
