এর পরই নানা জায়গায় তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলার ঘটনা সামনে উঠে আসতে থাকে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শিববাড়িতে তৃণমূলের কার্যালয় দখল নিল বিজেপি। আজ সকালে এলাকায় জড়ো হন বিজেপি কর্মীরা। তারপর তাঁরা কার্যালয়ে ঢুকে তৃণমূলের পতাকা খুলে ফেলেন। এবং গোটা কার্যালয়ে গেরুয়া রং করে দেওয়া হয়। এই ঘটনায় বিক্ষোভ দেখা দেয় এলাকায়।
advertisement
Location :
First Published :
May 26, 2019 11:22 AM IST
