জানা গেছে, শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে লক্ষনীয়া এলাকার বাসিন্দা প্রতিমা রানি হাঁসদা ভর্তি হন ওই নার্সিংহোমে। রবিবার প্রতিমা দেবী পুত্র সন্তানের জন্মও দেন। প্রতিমা দেবীর পরিবারের অভিযোগ রোগীর সাথে তাদের দেখা করতে দেয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপর বিকেলে রোগী মৃত্যুর খবর দেওয়া হয়। এবং তাদের মৃতদেহ হস্তান্তর করে দেওয়া হয়।
এরপরেই এদিন সকালে রোগীর পরিজনেরা নার্সিংহোমে এসে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা। এদিকে ঘটনার জেরে আতঙ্কিত হয়ে একে একে অন্য রোগীরাও নার্সিংহোম ছেড়ে চলে যান৷
advertisement
Location :
First Published :
Aug 05, 2019 11:29 PM IST
