আরও পড়ুন: বক্সিংয়ে তিনটি সোনা মালদহের ঝুলিতে
বুধবার জলপাইগুড়ির এই চা বাগান থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধার করে মালবাজার থানার পুলিশ। এদিন মাল ব্লকের গুরজেং ঝোড়া চা বাগানের ৬০ নম্বর সেকশনে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই মালবাজার থানায় খবর দেন। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ঘটনা প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য দীলবাঞ্জন নায়েক বলেন, মৃতদেহ দেখে মনে হচ্ছে এই এলাকার কেউ নয়, বহিরাগত হবেন। বয়স অনুমানিক ৪৫-৫০ বছর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কীভাবে মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না। মৃত্যুর কারণ অনুসন্ধানের পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সেইসঙ্গে শুরু হয়েছে তদন্ত।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2023 5:25 PM IST






