ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই এদিন বুথ জ্যামের চেষ্টার অভিযোগ ৷ বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপি এজেন্টকে বলে অভিযোগ ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি ৷ এর জেরে দিনহাটার আবুতাড়ার বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ এমনকি নাটাবাড়িতেও বিজেপি পোলিং এজেন্টকে মারধর অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে ৷ এর পাশাপাশি কারিশালে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তবে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
advertisement
Location :
First Published :
Apr 11, 2019 9:09 AM IST
