TRENDING:

Sayantan Basu: 'বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব!' এবার হুমকি সায়ন্তনের

Last Updated:

গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বানারহাট: দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছিলেন, বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে৷ এবার পালা আর এক বিজেপি নেতা সায়ন্তন বসুর৷ শীতলকুচির ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপি নেতা হুমকি দিলেন, খেলা বেশি খেলতে যেও না শীতলকুচি খেলে দেব৷
advertisement

জানা গিয়েছে, জলপাইগুড়ির বানারহাটে সভা করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন সায়ন্তন বসু৷ তাঁকে বলতে শোনা যায়, 'আমি সায়ন্তন বসু বলে যাচ্ছি, খেলা বেশি খেলতে যেও না শীতলকুচি খেলে দেব৷' শীতলকুচি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস এবং সংযুক্ত মোর্চা৷ তার পরেও এ ধরনের বেপরোয়া মন্তব্য করলেন সায়ন্তন৷

advertisement

আর এক বিজেপি নেতা রাহুল সিনহাও অবশ্য শীতলকুচির প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য করেছেন{ তাঁর মতে, শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর৷

গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের৷ যে ঘটনা নিয়ে জোর চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি-র মধ্য়ে৷

advertisement

শীতলকুচির প্রসঙ্গ টেনে এনে সায়ন্ত বসুর এ দিনের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সব রাজনৈতিক দলের নেতারাই৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'মানুষ সব দেখছেন৷ এরা কেন্দ্রীয় বাহিনীর বন্দুকের বুলেট দিয়েই বাংলা শাসন করতে চায়৷ এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে৷'

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসু- সবার একই কণ্ঠস্বর, ফ্যাসিস্টদের কণ্ঠস্বর৷ কেন্দ্রীয় বাহিনী বলেছিল তারা আত্মরক্ষায় গুলি চালিয়েছে৷ সেই বক্তব্য তার মানে বাতিল করে দিচ্ছেন সায়ন্তন বসুরা৷ বলছেন ওটা একটা খেলা৷ এটা গণতন্ত্র, সংবিধানের বিরোধী৷' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'বাংলার মানুষ সিপিএম- বিজেপি-কে ক্ষমা করবে না৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাপ্লিমেন্টারি লিস্ট দেখেও বুঝতে পারছেন না নাম উঠল কিনা! কী করবেন তাহলে? জানুন এই তথ্যগুলি
আরও দেখুন

বিতর্কিত মন্তব্য করে অবশ্য বার বারই শিরোনামে এসেছেন সায়ন্তন বসু৷ দলের মধ্যেও সতর্ক করা হয়েছে তাঁকে, তার পরেও সায়ন্তন আছেন সায়ন্তনেই৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sayantan Basu: 'বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব!' এবার হুমকি সায়ন্তনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল