TRENDING:

Bangla News: কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বাথরুম থেকে ভেসে আসছে আজব শব্দ! দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, তোলপাড় ট্রেন

Last Updated:

Bangla News: কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার বাথরুমে বিপুল পরিমাণ পাখি এবং তিনটি কুকুর ও বেশকিছু মাছ শিলিগুড়িতে আনা হচ্ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগডোগরা: ট্রেনের জেনারেল কামরার বাথরুম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ পাখি। একইসঙ্গে উদ্ধার হয় তিনটি কুকুর ও বেশ কিছু মাছ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত কিছু।
ভারতীয় রেল। প্রতীকী ছবি।
ভারতীয় রেল। প্রতীকী ছবি।
advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরার বাথরুমে বিপুল পরিমাণ পাখি এবং তিনটি কুকুর ও বেশকিছু মাছ শিলিগুড়িতে আনা হচ্ছিল।

আরও পড়ুনঃ শ্রাবণ সোমবারের শিব পুজো, ২৩০ বছরের পুরনো মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়, দেখুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল সেই পাখিগুলিকে। গোপন সূত্রে বন দফতরের কাছে সেই খবর আসার পর রেল পুলিশকে সঙ্গে নিয়ে বাগডোগরা স্টেশনে ওই পাখিগুলিকে ট্রেন থেকে নামানো হয়। এরপরই সেখান থেকে উদ্ধার করা হয় পাখি ও কুকুরগুলিকে। তারপর সেগুলিকে নিয়ে আসা হয় বাগডোগরা বন দফতরের কার্যালয়ে।

advertisement

ঘটনায় যে ব্যক্তি এই জিনিসগুলি কলকাতা থেকে শিলিগুড়িতে নিয়ে আসছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখছে বন দফতর। তবে বন্যপ্রাণ আইন অনুযায়ী, এই ঘটনায় মামলা দায়ের করা হবে কিনা এখনও জানা যায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: কাঞ্চনকন্যা এক্সপ্রেসের বাথরুম থেকে ভেসে আসছে আজব শব্দ! দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, তোলপাড় ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল