আরও পড়ুন: বাইকের মুখোমুখি ভ্যানো, ঘটনাস্থলেই শেষ দুই তাজা প্রাণ
সোমবার সাতসকালে এই দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়িতে। গাঢ় কুয়াশার জেরে ওই বাইক আরোহী বুঝতে পারেননি তাঁর সামনে দিয়ে একটি লরি এগিয়ে আসছে। আর তার জেরই সোজা গিয়ে লরিটিকে ধাক্কা মারে ওই বাইক চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর পাহাড়পুর বালাপাড়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। শীত পড়তেই এই এলাকা সহ গোটা জাতীয় সড়ক ভোরের দিকে গাঢ় কুয়াশায় ঢাকা থাকছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় দমকল এবং কোতোয়ালি থানার পুলিশ। আহত যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 11, 2023 2:08 PM IST






