TRENDING:

Bengali News: শর্ট সার্কিট থেকে দাউ দাউ করে জ্বলে উঠল বাড়ি! যা হল মহিলার...

Last Updated:

পাতিরামের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোল্লাপাড়া এলাকার বাসিন্দা বিনয়চন্দ্র মালির বাড়িতে এদিন সকালে আগুন লাগে৷ বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: শর্ট সার্কিটের ফলে আগুনে পুড়ে গেল গোটা বাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকায়। সোমবার সকাল ৯.৩০ টা নাগাদ বাড়িটিতে আগুন লাগে।
মর্মান্তিক পরিণতি! আগুনে পুড়ল বাড়ি 
মর্মান্তিক পরিণতি! আগুনে পুড়ল বাড়ি 
advertisement

আরও পড়ুন: দুর্ঘটনার পরেও বদলায়নি ছবি, নিয়ম ভেঙেই যন্ত্রচালিত ভ্যানে যাত্রী পরিবহণ

পাতিরামের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোল্লাপাড়া এলাকার বাসিন্দা বিনয়চন্দ্র মালির বাড়িতে এদিন সকালে আগুন লাগে৷ বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকল ও পতিরাম থানার পুলিশকে। পাশাপাশি আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ওই বাড়ির এক মহিলা আগুন লাগার ঘটনায় কিছুটা আহত হয়েছে। তাঁকে পতিরাম থানার অ্যাম্বুল্যান্সে করে বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

আগুন লাগার ফলে ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিস যেমন- ব্যাঙ্কের বই, লোনের কাগজ, মোবাইল, বাড়ির লেপ তোষক সহ ঘরের অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অবধি পরিস্কার নয়৷ অল্পের জন্য প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: শর্ট সার্কিট থেকে দাউ দাউ করে জ্বলে উঠল বাড়ি! যা হল মহিলার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল