TRENDING:

Bengali News: রান্নার জন্য জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন, ফেরার পথে পড়ে গেলেন হাতির সামনে! তারপর সব শেষ

Last Updated:

মৃত সানে ছেত্রির বয়স ৫৮ বছর। তিনি জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন।জঙ্গলের বাইরেই ছিল হাতিটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বুনো হাতির ফের মৃত্যু। জঙ্গলে কাঠ আনতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল সানে ছেত্রি নামে এক ব্যক্তির। কালচিনির ঘটনা।
হাতি
হাতি
advertisement

আরও পড়ুন: ছাঁচের সরস্বতীতে ছেয়েছে বাজার

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া ২১ মাইল এলাকার বাসিন্দা সানে ছেত্রি। গ্ৰামের পাশের জঙ্গলে গিয়েছিলেন রান্না করার জন্য জ্বালানির কাঠ কুড়িয়ে আনতে। ওই সময় একটি বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। মৃত সানে ছেত্রির বয়স ৫৮ বছর। তিনি জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন।জঙ্গলের বাইরেই ছিল হাতিটি। জঙ্গল থেকে কাঠ নিয়ে বেরোতেই হাতির মুখে পড়ে যান সানে। তাঁকে হাতিটি শুঁড়ে তুলে নিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়।এলাকার বাসিন্দা প্রেমবাহাদুর ছেত্রি বলেন, আমরা তো বন থেকেই জ্বালানির কাঠ সংগ্রহ করি। এইভাবে হাতি ঘুরতে থাকলে সমস‍্যা বাড়বে। প্রাণ সংশয় থেকে যাচ্ছে আমাদের।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

খবর পেয়ে কালচিনি থানার পুলিশ এসে মৃত সানে ছেত্রির রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনন্যা দে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: রান্নার জন্য জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন, ফেরার পথে পড়ে গেলেন হাতির সামনে! তারপর সব শেষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল