TRENDING:

Lion Safari: সিংহ দম্পতি সঙ্গে চশমা বাঁদর, বেঙ্গল সাফারিতে নতুন চমক

Last Updated:

৭০ দশকের অমিতাভ বচ্চন, ঋষি কাপুর ও বিনোদ খন্না অভিনীত সিনেমা অমর, আকবর ও অ্যান্টনির নামে নামকরণ হয়। সেই তিন শাবকের মধ্যে আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কে আগমন হল সিংহ দম্পতির। ষআকবর ও সীতার আগমন বার্তায় খুশি পর্যটকরা। ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে সোমবার বেঙ্গল সাফারি পার্কে এসে পৌঁছল এই সিংহ দম্পতি। সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুর’ও এসেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: রেল লাইনের কাজে রাতে বন্ধ থাকবে রাস্তা, সীমান্ত বাণিজ্য নিয়ে চিন্তা

বেঙ্গল সাফারি পার্কে আসার আগে আকবর ও সীতার একসঙ্গে থাকার অভ্যেস রয়েছে। বেঙ্গল সাফারি এর আগে রয়্যাল বেঙ্গল প্রজননে নজির স্থাপন করেছে। তাই এবার রয়্যাল বেঙ্গলের পর সিংহর প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ।

advertisement

রাজ্য জু অথরিটি ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, আকবরের জন্ম ২০১৬ সালে। ২০১৬ সালে সিপাহিজালা চিড়িয়াখানায় তিন শাবকের জন্ম দিয়েছিল। মজার বিষয় হল তাদের নামকরণ করা হয়েছিল ৭০ দশকের অমিতাভ বচ্চন, ঋষি কাপুর ও বিনোদ খন্না অভিনীত সিনেমা অমর, আকবর ও অ্যান্টনির নামে। সেই তিন শাবকের মধ্যে আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স সাত বছর।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পাশাপাশি ত্রিপুরার চিড়িয়াখানাতেই জন্ম হয় সীতার। তার জন্ম ২০১৮ সালে। এখন সীতার বয়স পাঁচ বছর। শুধু তাই নয়৷ নতুন বছরের শুরুতেই রয়েল বেঙ্গল টাইগার, গন্ডার, হাতি সাফারির পাশাপাশি পশুরাজ সিংহর সাফারি মজা উপভোগ করতে পারবেন পার্কে আসা পর্যটকরা। আর সিংহের আগমনে পার্কে পর্যটকদের আরও ঢল নামবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। সিংহ সাফারির জন্য বেঙ্গল সাফারি পার্কে ৯৬ একরের উপর আলাদা এনক্লোজার তৈরি করা হয়েছে। প্রতিদিন পাঁচ থেকে আট কেজি করে মাংস দেওয়া হবে সিংহ দুটোকে। তবে এখন তাদের নাইট শেল্টার ও আলাদা এনক্লোজারে রাখা হবে। এখনই পর্যটকদের জন্য সামনে আনা হবে না৷ বেঙ্গল সাফারির পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর তাদের প্রকাশ্যে আনা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অনির্বাণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lion Safari: সিংহ দম্পতি সঙ্গে চশমা বাঁদর, বেঙ্গল সাফারিতে নতুন চমক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল