বাজেয়াপ্ত দুটি বালিবোঝাই ডাম্পার! গতকাল রাত থেকে দার্জিলিং -উত্তর দিনাজপুর সীমান্তের মুরালিগঞ্জ চেকপোস্টের নাকা তল্লাশি শুরু করে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ!
পুলিশ সূত্রে খবর, মহানন্দা নদী থেকে বালি চুরি করে উত্তর দিনাজপুর যাওয়ার সময় নাকা তল্লাশিতে পুলিশকে দেখে ডাম্পার ছেড়ে পালিয়ে যায় চালকরা। অপরদিকে ডাম্পার চালকদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গত শনিবার মুরালিগঞ্জ নাকা তল্লাশিতে বালিবোঝাই ট্রাক্টর সহ একজনকে গ্রেফতার করেছিল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 1:40 PM IST
